নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের মানবিক সংগঠন আব্দুল জব্বার চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
গোটাটিকর,পাঠানপাড়া,আলমপুর সহ ২৭ নং ওয়ার্ড এর বিভিন্ন পাড়া মহল্লার মানুষদের মধ্যে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি জনাব সুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সানিয়ান চৌধুরী পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাসেল আহমেদ চৌধুরী, মঞ্জুর আহমেদ চৌধুরী,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক রফিকুজ্জামান রফিক।
এছাড়া উপস্থিত ছিলেন মনই আহমেদ,মামুন আহমেদ,বদরুল আহমেদ,মাহিন আহমেদ, সানোয়ার আহমেদ,মোহাইমীন আহমেদ,রাফি আহমেদ,সাফি আহমেদ,সোহেব আহমেদ সহ প্রমুখ।