August 16, 2026, 9:04 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ভারতকে হারিয়ে গ্রামের বাড়িতে শমিত ভক্তদের ভালোবাসায় সিক্ত

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম ভারতবিজয়ের পরদিন ফিরে গেলেন শ্রীমঙ্গলে। ছোটবেলার স্মৃতিবিজড়িত শহরে ফিরে স্থানীয় গণমাধ্যম, স্বজন ও বন্ধুদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হন তিনি।

 

কানাডায় জন্ম ও বেড়ে ওঠা শমিত বাবা–মায়ের সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে চলতি বছর লাল-সবুজ জার্সিতে অভিষেক করেন। এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

 

শমিত বলেন, ‘শ্রীমঙ্গে ফিরে ভালো লাগছে। আমরা প্রতি ম্যাচে উন্নতি করছি। এবার জয় পেয়েছি, গোলও হজম করিনি—আগামীর জন্য এগুলো ইতিবাচক দিক।’ সাফ চ্যাম্পিয়নশিপসহ সামনে থাকা প্রতিযোগিতাগুলোতে ভালো করার ব্যাপারেও আশাবাদী তিনি।

 

এসময় ফুটবল ভক্তরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তার গ্রামে আনন্দ উল্লাসের জোয়ারে ভাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা