August 17, 2026, 12:18 am
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেট এয়ারপোর্টে ভালোবাসায় সিক্ত সিলেট-৩ আসনের এনসিপির প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ 

Reporter Name

মোঃ ফারুক মিয়া :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট–৩ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইতিমধ্যে এবং সিলেট এয়ারপোর্টে শনিবার বিকাল তিনটায় পৌঁছান সিলেট-৩ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ। এ সময় ফুলের তোড়া ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁকে বরণ করে নেন জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। স্লোগানে স্লোগানে এয়ারপোর্ট এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

 

স্বাগত সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন, “এনসিপি তরুণদের দল। আগামী নির্বাচনে এনসিপি তিনশ’ আসনেই প্রার্থী দেবে। আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার চিন্তা করছি না। প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছে এনসিপির।” তিনি মনে করেন, দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়ে জুনেদ বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সড়ক–যাতায়াত, নাগরিক সুবিধা ও যুব উন্নয়নের সমন্বয়ে সিলেট-৩ আসনকে নতুনভাবে গড়ে তুলতে চাই। সিলেট বিভাগের মধ্যে এটিকে একটি উদীয়মান উন্নয়নশীল আসনে রূপ দেওয়াই আমার লক্ষ্য।”

 

তিনি আরও দাবি করেন, জনগণের আন্দোলনের মুখে ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন’ হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ও জনগণের অধিকার নিয়ে যে-ই ষড়যন্ত্র করবে, জনগণ তার জবাব দেবে। কারণ জনগণ এখন নিজেদের অধিকার আদায় করতে জানে। আজ সাধারণ মানুষের দল হলো জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।”

 

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার জুনেদ এনসিপির দেশের উন্নয়নমূলক পরিকল্পনা ও কার্যক্রম প্রচারে সহযোগিতা করার অনুরোধ জানান। পাশাপাশি সিলেট-৩ আসনসহ সারা দেশের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সিলেট–৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) বাসীসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা