August 16, 2026, 11:23 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

জৈন্তাপুরে খাসিয়া ও সনাতন জনগোষ্ঠীর সাথে মতবিনিময়ে জয়নাল আবেদীন

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেছেন, “আমাদের কাছে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই। আমরা জন্মসূত্রে সবাই জৈন্তাপুরের নাগরিক। আমি আপনাদের সন্তান; ১০ বছর খাদেম হিসেবে আপনাদের পাশে ছিলাম। আমার বিষয়ে ভালোমন্দ আপনারাই সবচেয়ে বেশি জানেন। সুতরাং কোন ধরনের শ্রেণিবৈষম্য করা হবে না—সকল নাগরিককেই প্রথম শ্রেণির নাগরিক হিসেবে সম্মান দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় জৈন্তাপুর তুহাসি হাটি খাসিয়া সেবা সংঘ মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত খাসিয়া ও সনাতন জনগোষ্ঠীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জয়নাল আবেদীন আরও বলেন, “রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। কিন্তু দেশ গঠনে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের ওয়াদা করে বলতে চাই—কোন ধরনের দুর্নীতি, অনিয়ম বা রাষ্ট্রের সম্পদ ভক্ষণ আমার দ্বারা হবে না। পান, পানি, নারী—এই তিনে জৈন্তিয়াপুরি। এই পরিচয় ও ঐতিহ্য সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবেই বলতে চাই। বাইরের কেউ এসে এটি বলবে না।”

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাসিয়া সেবা সংঘের সাবেক সভাপতি অনুক খাসিয়া। নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক (অব.) সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রতন ঘোষ, খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রমভাই, সাবেক সভাপতি শঙ্কর খৈরম, মাওলানা আব্দুল খালিক, শ্যামল ঘোষ, দিগেন্দ্র কুমার দে, সজিব মোহন দর, শংকর দাস, বাদল মনি দত্ত, শুভ্রত মোহন ধরসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা