ডেস্ক রিপোর্ট :
সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় শিলং তীর নামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
নেত্রকোনা জেলার মদন থানার বাগজান তিরিশিরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫২),
সিলেট নগরীর ভাতালিয়া এলাকার ৮৮ নম্বর বাসার মৃত আরমান উল্লাহর ছেলে বদরুল ইসলাম (৬০), একই এলাকার ৮৮/১ নম্বর বাসার বদরুল ইসলামের ছেলে আকিল ইসলাম অপু (২১), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার গোপালনগর রামপুরের মৃত সতেন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার (৪০), নগরীর কামালগড় কালিঘাট এলাকার মৃত মক্কু মিয়ার ছেলে গোলজার আহমদ (৩৪) এবং চাঁদপুর সদর থানার ইব্রাহিমপুরের মৃত কালু পাঠানের ছেলে সৈয়দ আহমদ (৫২)।
পুলিশ জানিয়েছে, জুয়া নিয়ন্ত্রণে নিয়মিতই এমন অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।