August 16, 2026, 11:23 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

দক্ষিণ সুরমার চন্ডিপুলে আব্দুল মালিকের বিশাল জনসভা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো জনপদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জনসমাবেশে উপচে পড়া মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, “তৃণমূলই আমার শক্তি। জনগণের প্রত্যাশা ও আস্থা আমার রাজনৈতিক পথচলার মূল ভিত্তি। শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণসহ সামগ্রিক উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আজকের এই অভূতপূর্ব জনসমাগম প্রমাণ করে—পরিবর্তনের পক্ষে জনগণ প্রস্তুত, জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে।”

সমাবেশে মোহাম্মদ আব্দুল মালিক দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করেন।

 

সভায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতারা ছাড়াও জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশ শেষে বিশাল একটি মিছিল বের হয়। মোহাম্মদ আব্দুল মালিকের নেতৃত্বে এই মিছিলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মুহূর্তেই মিছিলটি পরিণত হয় লোকে লোকারণ্য মহাস্রোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা