August 16, 2026, 11:24 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

অ্যাড. এমরান আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে গোলাপগঞ্জ যুবদল ‘একাট্টা’

Reporter Name

আলাপন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে নানা ‘একাট্টা’ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। বিএনপির এই অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লক্ষ্যে চালিছে যাচ্ছেন নানা কার্যক্রম, গ্রহণ করছে বিভিন্ন উদ্যোগ। এরই অংশ হিসেবে শনিবার (২২ নভেম্বর) রাত ৮টায় এক সভার মাধ্যমে গোলাপগঞ্জ যুবদলের নেতৃবৃন্দ এ উপজেলায় এমরান আহমদ চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া এসময় গোলাপগঞ্জে যুবদলের করণীয়বিষয়ক নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় ধানের শীষের কান্ডারি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন যুবদল নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে এমরান আহমদ বলেন- ১৯৮৬ সাল থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু। তখন পেছনের সারির একজন কর্মী ছিলাম। কিন্তু আজ আমি আপনাদের ডায়াসে অতিথি হিসেবে বক্তব্য রাখছি। মধ্যখানের দীর্ঘ পথটা কিন্তু মসৃণ ছিলো না। তবে অর্জনের ছিলো। আপনারাও একদিন আমার মতো ডায়াসের অতিথি হবেন। তবে এর জন্য দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন- নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে আমাদের দল ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর আগে আমরা মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় ডেকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়ালি দীর্ঘক্ষণ আবেগঘন বক্তব্য দিয়েছেন। শুনে আমরা কেঁদেছি। আমরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছি, যে কাউকে দল মনোনয়ন দিলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করবো। পরবর্তীতে এ আসনে দল আমাকে মনোনীত করে। আমার দৃঢ় বিশ্বাস; দু-একজনের মধ্যে খানিক অভিমান থাকলেও সব ভুলে তারাও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দলকে বিজয়ী করতে মাঠে নেমে পড়বেন। আর এটাই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ।

গোলাপগঞ্জ পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবু তাহের।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মুন্না আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বাছিত আহমদ ও শাহানুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এম এ কাদির, সিনিয়র যুবদল নেতা সুফিয়ান আহমদ খাঁন এবং সুমন আহমদ, বাদল আহমদ, জুয়েল আহমদ দলা, নেহাদ আহমদ, রাজু আহমদ, তমজিদ আলী, ফজলুর রহমান ফজলাই, আক্তার হোসেন, রাজু আহমদ ও আব্দুল আলীম প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌরসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা