August 16, 2026, 10:33 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

Reporter Name

মোঃ ফারুক মিয়া :

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ঢাকাসহ সারাদেশের মতো সিলেটেও মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুর ১২টায় সিলেট কোর্ট পয়েন্টে সিলেট বিভাগীয় মোবাইল বিজনেস কমিউনিটির আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা অংশ নেন। সারাদেশের মতো সিলেটেও এদিন মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে কর্মসূচিতে সংহতি জানান ব্যবসায়ীরা। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) কেন্দ্রীয়ভাবে কর্মসূচির ঘোষণা দেয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, এনইআইআর ব্যবস্থায় জটিলতা ও সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি মোবাইল ব্যবসাও চরমভাবে সংকটে পড়েছে। অবিলম্বে এনইআইআর সংস্কার, সিন্ডিকেটমুক্ত বাজার সৃষ্টি এবং উন্মুক্ত আমদানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোবাইল বিজনেস কমিউনিটির সদস্য জাকুয়ান আহমদ, মাছুম আহমেদ, মোঃ মূসা, সুমন আহমেদ, রুমেল আহমেদ, শুভ আহমেদ, ইয়াসিন আহমেদ, মো: আহাদ আহমেদ, মো: মাহতাব, মো: রুবেল আহমেদ, আলাল আহমেদ, ফখরুল আহমেদ, রাসেল আহমেদ সহ অন্যান্য বক্তারা।

 

বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা