August 16, 2026, 9:05 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

দুই জন শিশুর চিকিৎসার জন্য শাবিপ্রবিতে ১০ দিনের বইমেলা

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুরের দুই ছেলে। তাদের চিকিৎসায় সহযোগিতা করতে দশ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।

 

সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বইমেলাটি শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা।

 

আয়োজকরা জানান, বইমেলায় বিশ্ব প্রথমা, সাহিত্য কেন্দ্র, বাতিঘর, পাঞ্জেরী, গার্ডিয়ান, ঐতিহ্য, রোদেলা ও বিদ্যাপ্রকাশসহ মোট ২১টি প্রকাশনীর বই পাওয়া যাবে।

 

মেলায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বই হাতে নিয়ে পড়ার প্রচলন অনেক কমে গেছে। তারা বর্তমানে পাঠ থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অনলাইন নির্ভর। ইন্টারনেটের সহজলভ্য ই-বুক পড়াকে আরও সহজ করে তুলেছে। তবু শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আনন্দের।জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুরের দুই ছেলে

 

বইমেলা আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর বাড়াতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

 

সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, শাবিপ্রবির পরিবহন পুলের বাসচালক মনসুর মামার দুই ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাদের চিকিৎসায় সহযোগিতা করতে আমরা বইমেলার আয়োজন করেছি। বই বিক্রির লভ্যাংশ তার ছেলেদের চিকিৎসায় ব্যয় করা হবে।

 

তিনি আরও বলেন, আমাদের মেলায় দেশের স্বনামধন্য ২১টি প্রকাশনী থেকে বই এসেছে। প্রতিটা প্রকাশনী থেকে আমরা চার থেকে পাঁচশত বই এনেছি। উপাচার্য আমাদের মেলায় ঘুরে গেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে অনুপ্রাণিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা