August 16, 2026, 9:53 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেট বিভাগের ৮ উপজেলায় নতুন ইউএনও 

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেট বিভাগের ৮টিসহ দেশের মোট ৭৭টি উপজেলায় নতুন ইউএনও পদায়ন করেছে সরকার।সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনওদের পদায়ন দেওয়া হল।সিলেট বিভাগের ৮ উপজেলার মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একটি করে উপজেলায় নতুন ইউএনও পদায় করা হয়েছে।সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনিক চৌধুরী, বিয়ানীবাজারের ইউএনওর দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা প্রশসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা মজুমদার, ওসমানীনগরের ইউএনও হয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা, গোলাপগঞ্জের ইউএনওর দায়িত্ব পেয়েছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাখী ছেপ।সুনাগগঞ্জের ছাতক উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ ডিপ্লোমেসি চাকমা ও শান্তিগঞ্জ উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান।মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির মাহনাজ হোসেন ফারিবা। আর হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক লিটন চন্দ্র দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা