August 17, 2026, 1:04 am
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার গোলাপগঞ্জে খতম-দুআ, এমরান চৌধুরীর গণসংযোগ

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীঘায়ূ কামনায় বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় গোলাপগঞ্জে খতমে কুরআন ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে। গোলাপগঞ্জ পৌর বিএনপির এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এছাড়া জেলা, উপজেলা ও পৌরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন। এ আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতির আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

এদিকে, বুধবারের আয়োজন সফল করতে ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গোলাপগঞ্জ পৌরসদরে প্রচারপত্র বিতরণ এবং গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী।

এসময় তিনি বলেন- খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের উপর আস্থা রেখেছেন। আমাদেরকে সিলেট-৬ আসনে ধানের শীষকে বিজয়ী করে তাদের আস্থার প্রতিদান দিতে হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন ও নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, পৌর বিএনপি নেতা সাঈদুল মোরশালিন, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহনুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এম সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, পৌর শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান আতা, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক সেবুল আহমদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুলেমান আলী, উপজেলা যুবদল নেতা শিপন আহমদ, পৌর যুবদল নেতা মুজিবুর রহমান, সেলিম আহমদ, নজরুল ইসলাম, তাওহীদ আহমদ ও রেদোয়ান আহমদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা