August 17, 2026, 1:05 am
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

মানুষের আস্থা–সমর্থনই আমাদের শক্তি: এনসিপি প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বুধবার সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তরুণ জননেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

বুধবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার ভাঙী গ্রামে আশিক মিয়ার স্ত্রী’র জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

দিনের অন্য এক সময়ে তিনি পৃথক কয়েকটি গ্রামের উঠোন, হাটবাজার ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, “মানুষের আস্থাই আমাদের শক্তি। এনসিপি জুলাই অভ্যুত্থানের পর মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানো এক বিপ্লবী দল।” স্থানীয়দের সাথে কথা বলে তিনি তাদের সমস্যা–সম্ভাবনার কথা শোনেন এবং এলাকায় উন্নয়নমুখী ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়াও বুধবার রাতে ফেঞ্চুগঞ্জের কটালপুর (ফকিরপাড়া) ফাজিল শাহ বদরিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। মাহফিল শেষে তিনি সংগঠনের নেতাকর্মী ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

স্থানীয় পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ ও মানবিক সহমর্মিতার কারণে তৃণমূল জনতার মাঝে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা