ডেস্ক রিপোর্ট :
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এক বিবৃতিতে তিনি বলেন, “ওসমান হাদির উপরে যে বা যাদেরই হামলা করা হোক না কেন, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতেই হবে। তা না হলে সারা বাংলাদেশ বিপ্লবের আগুনে জ্বলবে।”
তিনি আরও জানান, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশের সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা ক্ষুণ্ন হবে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই কঠোর বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করেছে।