August 17, 2026, 10:47 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

জিলানী তালুকদার রাফি ব্যাটারি হাউজ কর্তৃক আয়োজিত ২য় ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন

Reporter Name

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জিলানী তালুকদার রাফি ব্যাটারি হাউজ কর্তৃক আয়োজিত ২য় ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার রাত এগারোটায় স্ট্রাইকার ইনডোর তেতলী গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় সোয়াইব এফসি ও রানার্সআপ হয় সিলেট ব্যাটারি হাউজ। চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরষ্কার হিসেবে একটি মোটর সাইকেল পুরষ্কার প্রদান করা হয় ও রানার্স আপ দলকে দেয়া হয় একটি ফ্রিজ , তৃতীয় পুরষ্কার দেয়া হয় একটি আকর্ষণীয় ট্রফি। দ্বিতীয় বারের আয়োজন সফল ভাবে সম্পন্ন হয় এবং টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে মাঠের চারপাশে বিপুল পরিমাণ দর্শকদের উপস্থিতি ছিলো।

 

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ আব্দুল মালেক তবে তিনি জরুরি কাজে লন্ডন থাকায় উপস্থিত থাকতে পারেন নি তাই প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন চিশতি তিনি এম এ আব্দুল মালেকের সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন ও চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের হাতে পুরষ্কার তোলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট মুরব্বি তেতলী দক্ষিণ সুরমা সিলেটের কালা মিয়া,৩নং তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান,সানটেক এ্যানার্জি লিমিটেড চেয়ারম্যান আহমেদ জামি,দক্ষিণ সুরমা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরশ আলী,সভাপতি সিলেট-মৌলভীবাজার লাইন উপ-পরিষদ (৭০৭ এর অন্তর্ভূক্ত) মোহাম্মদ আলী, সদস্য দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি শাহ আলম, বর্তমান মেম্বার তেতলী ৫নং ওয়ার্ড লিটন মিয়া, স্ট্রাইকার ইনডোর স্বত্তাধিকারী রাজুল আলম, বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী তেতলী দক্ষিণ সুরমা সিলেট জায়ফর মিয়া, ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী তেতলী দক্ষিণ সুরমা সিলেট জালাল আহমেদ সহ এলাকার মুরুব্বি যুব সমাজ ও তরুণরা উপস্থিত ছিলেন।

 

টুর্নামেন্টকে ঘিরে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে দশটি সৌভাগ্যবান ব্যক্তিকে লটারির মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়। রাফি ব্যাটারি হাউজের স্বত্বাধিকারী জিলানী তালুকদারের অর্থায়নে ২য় বারের মত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং আগামীতেউ এরকম বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন করতে চান বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা