August 16, 2026, 9:53 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

আব্দুল রহিম মতছিরের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় লালাদিঘীরপাড়ে মিলাদ ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট নগরীর লালাদিঘীরপাড়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার মাগরিবের নামাজের পর লালাদিঘীরপাড় খেলার মাঠসংলগ্ন এলাকায় আব্দুল রহিম মতছিরের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা