মোঃ ফারুক মিয়া :
৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাটারী চালিত অটো রিক্সা ইজি বাইক মালিক সমিতি মেট্রোপলিটন সিলেট-এর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
দোয়া মাহফিলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপোসহীন ও দৃঢ়চেতা এক নেত্রী।
দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।