August 16, 2026, 11:23 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেট ওপেন রোভার স্কাউট গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

বিজ্ঞপ্তি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট ওপেন রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সিলেটের ডুডওয়ালাস কিচেনে আয়োজিত এ মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, রোভার স্কাউট এবং গার্ল-ইন-রোভার সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম এবং পারস্পরিক সৌহার্দ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের কমিশনার জনাব মবশ্বীর আলী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব তোফায়েল আহমদ তুহিন, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব গালিব রহমান, সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) জনাব জুবায়ের আহমদ এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, সিলেট মো. মাসুদুল হাসান নাঈম।

আয়োজকরা জানান, পবিত্র রমজানকে সামনে রেখে এ আয়োজনের মাধ্যমে সকলের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা