হারানো বিজ্ঞপ্তি:
সিলেটের বেতের বাজার এলাকা থেকে ফুল মিয়া নামে এক ব্যক্তি গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হঠাৎ করে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছবিতে থাকা এই ব্যক্তিকে যদি কোথাও দেখা যায় অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৫৬৮-২১৩৮৪১
০১৯৭১-৯৪৮৭৪০
এ বিষয়ে সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে যার নং ১৮০০।