August 19, 2026, 2:47 pm
শিরোনাম :
সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক সিলেটে হামে ৪ মাসের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ জন সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে অংশ হতে পেরে গর্বিত র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা

সিলেটে হামে ৪ মাসের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ জন

Reporter Name

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে কোনো রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগের উপসর্গ থাকায় ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন রোগী । শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়াও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১৫ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন আছেন ৩১৭ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন। এছাড়াও নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স চার মাস। তার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৯ জন হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন।

জেলা ভিত্তিক হিসাবে, সিলেটে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত হওয়া নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

সূত্র : আজকের সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা