August 16, 2026, 10:35 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

খাদিমপাড়ায় ৩০ একর জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ: তিনজন গ্রেপ্তার

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেটের খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে প্রশাসন। শনিবার দুপুরে ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে এ তথ্য জানান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।

ইউএনও জানান, খাদিম নগর চা-বাগানের অধীন প্রায় ৩০ একর সরকারি খাস জমি দীর্ঘদিন দখল করে রাখে অবৈধ ভাবে। চা শ্রমিকদের একটি অংশ জমি দখলের পাশাপাশি জাল দলিল তৈরি করে জমি বিক্রি করছিল বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়।

অভিযানে মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান ইউএনও খোশনূর রুবাইয়াৎ। তিনি আরও বলেন, সরকারি জমি দখল ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জমি কেনা-বেচার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা