August 16, 2026, 9:04 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ডোপ টেস্ট ছাড়া মনোনয়ন নয়: শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে নতুন শর্ত

Reporter Name

ডেস্ক রিপোর্ট  :

ডোপ টেস্ট ছাড়া মনোনয়ন নয়: শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে নতুন শর্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার সকালে প্রকাশিত নির্বাচনী আচরণবিধিতে এই নির্দেশনা দেওয়া হয়।

 

আচরণবিধিতে বলা হয়েছে, ডোপ টেস্টের রসিদ ছাড়া কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রার্থীরা শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে স্যাম্পল দিয়ে রসিদ সংগ্রহ করবেন এবং সেটি মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। নির্বাচন কমিশন সব প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করবে। প্রয়োজনে এ বিষয়ে রিভিউ কমিটির মতামত নেওয়া হবে।

 

এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধিতে বলা হয়েছে, এ সময় কোনো ধরনের মিছিল করা যাবে না। প্রার্থী, প্রস্তাবকারী এবং সমর্থনকারী মিলিয়ে পাঁচজনের বেশি মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে উপস্থিত থাকতে পারবেন না। প্রার্থীকেই সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা ও প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। অন্য কোনো প্রার্থী, ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

 

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন,

“আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ আছে—কোনো প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।”

 

শাকসু ও হল সংসদের আসন্ন নির্বাচনে সুষ্ঠু, স্বচ্ছ ও নৈতিক প্রক্রিয়া নিশ্চিত করতেই এ নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা