ডেস্ক রিপোর্ট :
সুনামগঞ্জের ছাতকে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেওগাঁও গ্রামের নাহিদ মিয়া (২০) দরারপাড়ের আবু বক্করের (৩৫) বাড়ি থেকে একটি দেশি মুরগি চুরি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে আবু বক্কর নাহিদের বাড়িতে গেলে তার ভাইয়েরা তাকে আটক করেন। পরে আবু বক্করের স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১৫ জন আহত হন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কৈতক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।