June 17, 2026, 2:43 am
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধাওয়া দিয়ে বাউলশিল্পী ও তৌহিদী জনতা মধ্যে উত্তেজনা

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তার ভক্ত-অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আবুল সরকারের তিন অনুসারী আহত হয়েছেন।

 

আহতরা হলেন—শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সময়ে জেলা প্রেসক্লাবের সামনে বাউলশিল্পীদের মানববন্ধনের কথা থাকায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বয়েস স্কুল মাঠের কাছাকাছি পৌঁছালে আবুল সরকারের ভক্তদের দেখতে পেয়ে তাদের ওপর চড়াও হয় মিছিলকারীদের একটি অংশ। এ সময় কয়েকজন বাউলভক্ত ধাওয়া খেয়ে স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনাও ঘটে।

 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত জনতাকে সরে যেতে নির্দেশ দেয়।

 

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুটি কর্মসূচি পাশাপাশি হওয়ার কারণে উত্তেজনা তৈরি হয়েছিল। একটি ঘটনা ঘটেছে, তবে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ মামলা করলে ডিবি পুলিশ মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এরপর থেকে একদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে ভক্তরা আন্দোলন শুরু করেন, অন্যদিকে তার শাস্তির দাবিতে ‘তৌহিদী জনতা’র কর্মসূচি চলতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা