August 16, 2026, 9:54 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নেত্রকোনা-৩ আসনে কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও জনকল্যাণে কাজের প্রত্যয় ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের

Reporter Name

নেত্রকোনা প্রতিনিধি:

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রতিদিনই তারা প্রচার-প্রচারণা, মতবিনিময় ও প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে বিশেষ করে নবীন ও তরুণ প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ বেশি—যা নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. শেখ জামাল আবিরও মাঠে সক্রিয় রয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ভূমিকা রেখে আসছেন। ফলে এলাকায় তার প্রতি সাধারণ মানুষের সাড়া দিনদিন বাড়ছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ইঞ্জিনিয়ার আবির বলেন, “আমি এনসিপির একজন মনোনয়নপ্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে তরুণ প্রজন্মের শক্তি ও সমর্থন নিয়ে আটপাড়া–কেন্দুয়া আসনটি এনসিপিকে উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নই হবে তার অগ্রাধিকার। তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারেও তিনি কাজ করতে চান।

ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের মতে, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে তরুণদের অংশগ্রহণই দেশের ভবিষ্যৎকে নতুন ধারায় এগিয়ে নিতে পারে। তাই তিনি তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নমুখী একটি জনবান্ধব এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা