August 16, 2026, 9:56 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নভেম্বরে মাসে এসেছে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

চলতি অর্থবছরের নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

 

সোমবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

নভেম্বর মাসে আসা রেমিট্যান্স আগের মাস অক্টোবরের পাশাপাশি আগের বছরের নভেম্বর মাসের চেয়েও বেশি প্রবাসী আয় এলো। আগের মাস অক্টোবরে প্রবাসী আয় এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। আর আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। একক মাস হিসাবে এ যাবৎকালে দুই মাসে সদ্যবিদায়ী নভেম্বর মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল। গত মার্চ মাসে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। আর মে মাসে এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার।

 

রেমিট্যান্স আনার ক্ষেত্রে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ ও টাকা পাচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে প্রবাসী আয় অব্যাহতভাবে বাড়ছে। যা প্রতি মাসের প্রবাসী আয়ের হিসাবে প্রতিফলিত হচ্ছে।

 

নভেম্বরের প্রবাসী আয় পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। দেশের সব প্রাইভেট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা