August 16, 2026, 9:05 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। একাধিক দফা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও তার প্রধান শারীরিক জটিলতাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে।

সূত্র মতে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার ওঠানামা অব্যাহত রয়েছে। এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েক দিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

রোববার রাতে সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপরই তার লন্ডন যাত্রার পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতির লক্ষণ পাওয়া যায়নি, পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েশনিবার রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে তার সামগ্রিক শারীরিক অবস্থা পর্যালোচনা করে। বৈঠকের পর শনিবার ও রোববার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ আবার বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষার সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হবে কি না, তা নির্ধারণ করা হতে পারে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে তিনি নিয়মিত হাসপাতালে গিয়েছে শাশুড়ির পাশে অবস্থান করছেন।

 

এর আগে গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা