August 16, 2026, 8:19 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

দেশের বাজারে সোনার দামে টানা রেকর্ড

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দামে নতুন রেকর্ড করেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আজ আবার বাড়ানো হয়েছে মূল্যমান এই ধাতুটির দাম। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে চার হাজার ২০৯ টাকা। এতে এক ভরি সোনার দাম দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা হয়েছে।

 

দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একইসঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ছয় হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

এর আগে সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এত দিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা। গত ১৫ জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে। আজ আবার নতুন করে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। যা আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

 

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার ২০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় চার হাজার ২৪ টাকা বাড়িয়ে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দুই হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

 

এর আগে ১৫ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার ৬১৫ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৫০৮ টাকা বাড়িয়ে দুই লাখ ২৪ হাজার সাত টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়।

 

গত ১৪ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার ৯৬৫ টাকা বাড়িয়ে দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়।

 

তার আগে গত ১১ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়।

 

এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ছয় হাজার ২৪০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে তিন হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়।

 

সূত্র : আজকের সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা