August 16, 2026, 10:44 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেটে অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে কাব্যহিত সংঘের সংবর্ধনা

Reporter Name

ডেক্স রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে সংবর্ধনা প্রদান করেছে ধর্মীয় সংগঠন ‘কাব্যহিত সংঘ’। রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

কাব্যহিত সংঘের সভাপতি রাতুল বাগচীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমিত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে একইসাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার নবনির্বাচিত সদস্য ও কাব্যহিত সংঘের নেতৃবৃন্দ টপিরানী নাথ, সুচরিতা ভট্টাচার্য্য এবং জনি কান্ত শর্মাকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কাব্যহিত সংঘের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদয় বিশ্বাস, সানি কান্ত শর্মা, মনোজ চন্দ জয়, মুন্না দে, জয় দত্ত, প্রসেনজিৎ সকার, জীবন বৈদ্যসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে তার এই নতুন পথচলা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর কাব্যহিত সংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও ধর্মীয় কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা