August 16, 2026, 9:19 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

Reporter Name

সকাল থেকে শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তবে দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজের ইভিএম ত্রুটির কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে কেন্দ্র ছেড়েছেন অনেক ভোটার। এ তালিকায় আছেন বারাসাতের বিদায়ী বিধায়ক ও জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চারুচন্দ্র কলেজের বুথে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন ইভিএম ত্রুটির কথা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ঠিক না হওয়ায় শেষ পর্যন্ত ভোট না দিয়ে তাঁকে বাসায় ফিরে যেতে হয়। তবে তিনি জানিয়েছেন, পরে সময় সুযোগ বুঝে আবারও ভোট দিতে আসবেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুধু কলকাতা নয়; উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ার একাধিক জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ইভিএম ত্রুটির অভিযোগ উঠেছে। ফলে ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেক জায়গায় ভোটকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কথা কাটাকাটির খবর পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

ভোট না দিতে পারলেও কোনো ক্ষোভ প্রকাশ করেননি অভিনেতা চিরঞ্জিত। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মেশিন খারাপ হতেই পারে, এটা যান্ত্রিক বিষয়। আমি দুপুরে আবার আসব, কারণ ভোট দেওয়া আমার নাগরিক কর্তব্য।’

২০১১ সাল থেকে টানা তিনবার বারাসাতের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিরঞ্জিত। তবে এবারের নির্বাচনে প্রার্থী হননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা