ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। সিলেটের একজন মেয়ে এবং দুলাভাইয়ের শালী হিসেবে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’- এমনটি বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পিংক বাসের নারী চালক এস কে ফাইমা সানজা। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে নারীদের জন্য পিংক বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ সেবা বিআরটিসি চালু করেছে । সিলেট এলাকার সম্পর্কের সূত্র ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটের সিলাম ইউনিয়নের ‘দুলাভাই’ হিসেবে উল্লেখ করে তাঁর কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরেন ফাইমা।তিনি বলেন, ‘আমার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সিলেট জেলার বা বিভাগের দুলাভাই নন, তিনি আমাদের সিলাম ইউনিয়নের দুলাভাই। তিনি বলেন, ‘একই ইউনিয়নে আমার বাড়ি। তাই প্রধানমন্ত্রী আমার দুলাভাই। আর দুলাভাইয়ের কাছে শালীদের অনেক দাবি থাকে।’নিজেদের কাজের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন এই প্রকল্প চালু হয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের নিয়োজিত করে নারীদের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আরও ভালো সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন ।বিআরটিসির নারী চালক ফাইমা বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। সিলেটের একজন মেয়ে এবং দুলাভাইয়ের শালী হিসেবে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’তিনি জানান, বিআরটিসির দোতলা বাস চালানোর মধ্য দিয়ে তাঁর নতুন দায়িত্ব শুরু । হেভি ড্রাইভিং লাইসেন্স থাকায় তিনি এই সেবায় যুক্ত হতে পেরেছেন।ভবিষ্যৎতে মেট্রোরেলসহ আরও বড় পরিসরে নারীদের সেবা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। এ সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানান ফাইমা। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ১০টি রুটে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এসব বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর–মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।