August 19, 2026, 1:54 pm
শিরোনাম :
সিলেটে হামে ৪ মাসের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ জন সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে অংশ হতে পেরে গর্বিত র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে চারটি নৌকা ধ্বংস ও ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সকাল ১০টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে আসামপাড়া শংকর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে। পরে আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী স্পট নিলামের মাধ্যমে প্রতি ঘনফুট ২৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করা হয়েছে। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : আজকের সিলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা