August 20, 2026, 2:56 pm
শিরোনাম :
হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিঠাই’ জিতু মিয়া পয়েন্ট আউটলেটের শুভ উদ্বোধন  সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক সিলেটে হামে ৪ মাসের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ জন সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে অংশ হতে পেরে গর্বিত র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

Reporter Name

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এ ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।

 

আহতরা হলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি সহ প্রমুখ।

 

শিক্ষার্থীরা জানান, বুধবার মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে কথাকাটাকাটি হয়। তাদের মধ্যে পূর্ব থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে তারা দুই গ্রুপে বিভক্ত হয়ে লোহার রড, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

 

আহত একটি পক্ষের দাবি, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নয়, শিবিরের কয়েকজন শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের আহত করেছে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা