August 20, 2026, 7:05 pm
শিরোনাম :
গ্রাহকের সাথে প্রতারণা ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিঠাই’ জিতু মিয়া পয়েন্ট আউটলেটের শুভ উদ্বোধন  সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক সিলেটে হামে ৪ মাসের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ জন সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে অংশ হতে পেরে গর্বিত র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

গ্রাহকের সাথে প্রতারণা ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

গ্রাহকের কাছ থেকে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট নগরীর উপশহরের সাত্তার ম্যানশনস্থ ভিশন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) গোটাটিকরস্থ সিলেট জেলা কার্যালয়ে অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খায়রুল আমিন রাফসান গত ১৫ জুলাই উপশহরের সাত্তার ম্যানশনস্থ ভিশন ইলেকট্রনিক্স থেকে একটি থ্রি-পিন মাল্টিপ্লাগ কেনেন। এ সময় পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

পরে বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন খায়রুল আমিন রাফসান। অভিযোগের শুনানি শেষে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিশন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা