ডেস্ক রিপোর্ট :
বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর পরিচালক ডা: মোদাব্বির হোসাইন বলেছেন,সুষ্ঠু সাংবাদিকতা দেশ ও জনগণকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করতে পারে।ভালো সাংবাদিকতা সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে ।তিনি বলেন, একজন চিকিৎসক ভালো চিকিৎসা করলে একজন রোগীই ভালো হবে,ভূল চিকিৎসা করলে একজন রোগীই ক্ষতিগ্রস্ত হবে।অপরদিকে একজন সাংবাদিকের অসত্য প্রতিবেদনে ব্যাক্তি কিংবা পরিবার শুধু নয় সমাজ ও রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হতে পারে।আর সাংবাদিকের ভালো রিপোর্টের মাধ্যমে একটি দেশ বা রাষ্ট্র যুদ্ধ বিগ্রহ,অশান্তির হাত থেকে বাঁচতে পারে। তিনি সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেন, যথার্থ প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সাংবাদিকরা সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে স্কুল অফ জার্নালিজম(এসওজে), সিলেটের উদ্যোগে দিনব্যাপী Workshop on Basic Concept of Journalism (সাংবাদিকতার মৌলিক ধারণা বিষয়ক কর্মশালা)’র সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক মো: দেলওয়ার হোসেন। সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষকরা আলোচনা করেন।
এতে Online Journalism, Multimedia & Investigative Reporting (অনলাইন সাংবাদিকতা,মাল্টিমিডিয়া ও অনুসন্ধানমুলক প্রতিবেদন) বিষয়ে আলোচনা রাখেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,TV Reporting & Documentary(টিভি রিপোর্টিং ও ডকুমেন্টারি) বিষয়ে আলোচনা রাখেন, BanglaVision এর স্টাফ রিপোর্টার ও Sylhet Electronic and Multimedia Journalist Alliance – SEMJA এর President দিপু সিদ্দিকী, Ethics of Journalism/Code of Ethics (সাংবাদিকতার নীতিমালা /নৈতিক আচরণবিধি) বিষয়ে আলোচনা রাখেন, সিলেট জেলা বারের সদস্য এডভোকেট মো: সিরাজুল ইসলাম, Development and Agricultural Journalism.(উন্নয়ন ও কৃষি সাংবাদিকতা) বিষয়ে আলোচনা রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের জেলা সংবাদদাতা এম এ রহিম,Feature Writting & News Editing (ফিচার লিখন ও সংবাদ সম্পাদনা) বিষয়ে আলোচনা রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডি এইচ মান্না।
এছাড়া কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আরো যেসকল বিষয়ে আলোচনা করা হয়,Lectures on Journalism: What is Journalism & Why?(সাংবাদিকতা কি ও কেন?)News Sources, News Clue & Reporting.(সংবাদের সুত্র,সংবাদের উৎস ও প্রতিবেদন রচনা),Assignment-Compose a News Report (একটি সংবাদ প্রতিবেদন রচনা), Eligibility of a Reporter, Role and Responsibilities of a Reporter.(প্রতিবেদকের যোগ্যতা ও ভূমিকা),Presentation: Use of ICT Apps & 4IR Technology in Journalism.(সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি ও ফোর আইআর এর প্রযুক্তির ব্যবহার),Topic of Discussion:News Colletction & Writing Techniques and Field Level Journalism, Crime Reporting & Local Govt. Journalism. (সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল,মাঠ পর্যায়ে সাংবাদিকতা,অপরাধ প্রতিবেদন ও স্থানীয় সরকার সাংবাদিকতা),Presentation -Use of Artificial Intelligence(AI) in MEDIA,technical techniques for presenting news on online news portals.(গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার,অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশনের কারিগরি কৌশল।),Discussions on Assignmenইত্যাদি।
সমাপনী অধিবেশনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।