নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার বিভিন্ন উপজেলায় অসহায় ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোল্ডেন ড্রিম ইউকের চেয়ারপারসন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসন কামরুন্নেছা খানম শোভা মতিন। সুদূর লন্ডনে থেকেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত দুই মাসে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, বারহাট্টা ও আটপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় পরিবারগুলোর জন্য ৩০টিরও বেশি টিউবওয়েল ও ডিপ মোটর স্থাপন করে দিয়েছেন শোভা মতিন। এতে বিশুদ্ধ পানির সংকটে থাকা পরিবারগুলো উপকৃত হওয়ার পাশাপাশি তাদের দীর্ঘদিনের পানির কষ্টও লাঘব হয়েছে।
মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ, মসজিদ ও মাদরাসা নির্মাণে সহযোগিতা করে আসছেন কামরুন্নেছা খানম শোভা মতিন। পাশাপাশি অসহায় মানুষের ঘর নির্মাণ এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগেও সহযোগিতা করছেন তিনি।
তার এসব মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। মানবসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে লন্ডনে তিনি ভলান্টিয়ার পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলাদেশেও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন কামরুন্নেছা খানম শোভা মতিন।