August 24, 2026, 6:12 pm
শিরোনাম :
শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে—এমপি এমরান আহমদ চৌধুরী হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট পরিদর্শনকালে সিসিক প্রশাসক নেত্রকোনায় অসহায় পরিবারের পাশে শোভা মতিন দুই মাসে ৩০টির বেশি টিউবওয়েল ও ডিপ মোটর স্থাপন পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না সম্মিলিত প্রচেষ্টায় আমরা উন্নত নগর গড়তে চাই : সিসিক প্রশাসক  সুষ্ঠু সাংবাদিকতা দেশ ও জনগণকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করতে পারে’-ডা: মোদাব্বির হোসেইন সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাহকের সাথে প্রতারণা ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে—এমপি এমরান আহমদ চৌধুরী

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেবল পাঠ্যবইয়ের জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হতে হবে। খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনন বিকাশ ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা ও মননের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থী যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে বর্তমান জনবান্ধব সরকার।

সিলেটের গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরায়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল মুতাকিন হানান, সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম আজম সায়েস্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, এম সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী ও জায়েদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাছিতুর রহমান ও শাহানুর আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুল হক মুন্না, সদস্য জাহাঙ্গীর আহমদ, সিলেট মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি হারুনুর রশীদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সদস্য নাহিদুল ইসলাম নাহিদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রোহান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন বরায়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এদিকে, সিলেটের শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং খবর শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাপুলিশকে ফোন করে অপরাধীদের তড়িত শনাক্ত ও আটক করতে তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা