August 16, 2026, 9:53 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

স্বদেশ আগমনে ফুলের সংবর্ধনা স্বাগতা জানালো : শোভা মতিমকে বিভিন্ন সংগঠন

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মোঃ ফারুক মিয়া :

লন্ডনে কমিউনিটি অ্যাওয়ার্ড ও কুইন্স অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননায় ভূষিত গোল্ডেন ড্রিম ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশ-এর চেয়ারপার্সন কামরুন্নেছা খানম শোভা মতিন স্বদেশে ফিরেছেন। তার দেশে আগমন উপলক্ষে শনিবার সকাল ১২ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেটের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনায় অংশ নেন—গোল্ডেন ড্রিম ইউকে, সোনালী স্বপ্ন বাংলাদেশ, নারী সংস্থা, জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি প্রমিলা ফুটবল দল, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা–সহ একাধিক সংগঠনের প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের উদ্যোক্তা, তরুণ-তরুণী ও বিভিন্ন পেশার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানে কামরুন্নেছা খানম শোভা মতিন বলেন, দেশের তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি এবার দেশে এসেছেন। বেকারত্ব দূরীকরণে কৃষিভিত্তিক খামার প্রকল্পসহ বিভিন্ন কর্মমুখী উদ্যোগ নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে এসব প্রকল্প বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

তার স্বদেশ আগমন ঘিরে সিলেটের তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, কামরুন্নেছা খানম শোভার নেতৃত্বে দেশ ও প্রবাসের তরুণরা আরও উৎসাহিত হবে—উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা