August 21, 2026, 5:01 pm
শিরোনাম :
সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাহকের সাথে প্রতারণা ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিঠাই’ জিতু মিয়া পয়েন্ট আউটলেটের শুভ উদ্বোধন  সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক সিলেটে হামে ৪ মাসের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ জন সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে অংশ হতে পেরে গর্বিত র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার

সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name

প্রতিমন্ত্রী পদমর্যাদায় সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরাসরি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় গণভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর হুমায়ুন কবির বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু করেন।

 

সিলেটের ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন কবির । তবে শৈশবেই পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। সেখানে শিক্ষাজীবন শেষ করার পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে ।

 

কর্মজীবনে হুমায়ুন কবির লন্ডনের মেয়রের দপ্তরে কৌশল সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়াও লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন । সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিপরিষদ বিভাগের একটি বিশেষ টিমে কাজ করেন তিনি। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ূন কবিরের।

 

দীর্ঘ সময় লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর হিসেবেও তিনি পরিচিত।

 

২০২৫ সালের ২২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব নেন হুমায়ুন কবির। গত সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ইতিহাসের বই ও প্রামাণ্যচিত্র অন্বেষণ করা তার আগ্রহের অন্যতম বিষয়।

 

শিক্ষাজীবনে লন্ডন স্কুল অব ইকোনমিক্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লিডস ল’ স্কুল থেকে তিনটি পৃথক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন হুমায়ুন কবির। এছাড়া যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা