মোঃ ফারুক মিয়া :
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসরের নামাজের পর জাতীয়তাবাদী শ্রমিকদল কোতোয়ালী মডেল থানা সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের লালদিঘীরপাড় নতুন হকার পুর্নবাসনের মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মহান আল্লাহ তালার নিকট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, পরিপূর্ণ সুস্থতা দান সহ জনগণের কাছে ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের খেদমত করার সুযোগ দানের জন্য দোয়া করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কোতোয়ালি থানার সদস্য সচিব এম রহমান নোমান বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আবদুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিনিয়র যুগ্ম আহবায়ক সিলেট মহানগর শ্রমিক আবদুর রহিম, সিলেট মহানগর হর্কাস দলের আহবায়ক মোঃ খোকন ইসলাম, সদস্য সচিব শাহজান আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিকদল কোতোয়ালী মডেল থানা সিলেট মহানগরের আহবায়ক লিটন আহমদ, সদস্য সচিব এম রহমান নোমান , কোতোয়ালি থানার সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, সিলেট জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক রুহুল আমিন রুবেল, সিলেট মহানগর হর্কাস দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মিয়া, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ হাসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক দিপু আহমদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা শ্রমিক দলের সামসুল ইসলাম ফয়সল, সিলেট মহানগর যুগ্ম আহবায়ক জিলানী আহমদ জিলা, বাবলু হোসেন বাবুল, রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন থানার ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব সহ প্রমুখ।