August 6, 2026, 2:29 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে মাসুক ফাউন্ডেশন’র ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

 

সিলেট: নবযোগদানকৃত সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আশরাফুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেটের অন্যতম সেবামূলক সামাজিক সংগঠন আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। গত ২৬ নভেম্বর তিনি সিলেট বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।

বিশিষ্ট সমাজকর্মী, সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি এবং মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুক’র পক্ষ থেকে এক প্রতিনিধি দল অতিরিক্ত বিভাগীয় কমিশনারের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বালাগঞ্জের ঐতিহীবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ’র প্রধান শিক্ষক খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো. আসিদ আলী, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, কবি ও সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, আল আমিন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিনিধি দলের সদস্যরা অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

আশরাফুর রহমান (যুগ্ম সচিব) সর্বশেষ ঝালকাঠির জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি অবিভক্ত বালাগঞ্জ (ওসমানীনগরসহ) উপজেলার সর্বশেষ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন। সিলেটের প্রশাসনিক অঙ্গনে তাঁর পূর্ব অভিজ্ঞতা নিঃসন্দেহে এই অঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অনেকে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা