June 13, 2026, 2:52 am
শিরোনাম :
ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় কম্পোস্ট সার তৈরির কর্মশালা: নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য রক্ষায় জোর

ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name

 

ডেস্ক রিপোর্ট :

সিলেটের ওসমানীনগরে এক নারীকে মারধর, হুমকি ও ধাক্কাধাক্কির অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আছমা বেগম (৪০), রাদেখা বেগম (২০),

দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ । এছাড়াও আরও দুই আাসামি মহি উদ্দিন রাসেল (৩০), রুহেল আহমদ (২৮), পলাতক রয়েছেন বলে জানা গেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ কয়েছ মিয়া (৫৯), পিতা-মৃত নাইওর মিয়া, সাং-খাগদিওর মিরপাড়া, ৭নং দয়ামীর ইউ/পি, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট।

 

ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৩ জুলাই ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ওপর চড়াও হন এবং পরিবারের সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

 

পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ওয়ারেন্ট ভুক্ত মামলার দুই নারী আসামিকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ওসমানীনগর থানার দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা