June 3, 2026, 1:18 pm
শিরোনাম :
ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় কম্পোস্ট সার তৈরির কর্মশালা: নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য রক্ষায় জোর সিলেটে চিত্রনায়িকা শাবনুরের বাবা খুন: খালাস পেলেন ইলিয়াস আলী, ফখরুল ইসলাম ফারুক সহ সব আসামি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা ২০২৬/১৪৪৭ হিজরি উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অসচ্ছল পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ।

এসময় ট্রাস্টের সংশ্লিষ্টরা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা