August 5, 2026, 12:18 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের বাগবাড়ি বর্ণমালা সিটি একাডেমি স্কুল মাঠে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে নরসিংটিলা ও সাগড়দিঘির পাড় আয়োজিত আন্তঃমণিপুরী মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।

রোমাঞ্চকর এ ফাইনালে ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এ-সেভেন এক্স শিবগঞ্জ। রানার্সআপ হয় খাদিম প্যানেল।

টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার মোট ১৪টি দল অংশগ্রহণ করে। খেলা উপলক্ষে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নান্দনিক ফুটবল উপহার দেয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম পুরস্কার প্রদান করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন, দ্বিতীয় পুরস্কার প্রদান করেন ডা. কমলজিৎ রাজকুমার এবং তৃতীয় পুরস্কার প্রদান করেন আমেরিকা প্রবাসী ইয়াহিয়া আহমেদ রুবেল। এ সময় মণিপুরী ও মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি বিশ্বজিৎ রাজকুমার। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক জয় মণি সিংহ।

আয়োজকরা জানান, মণিপুরী যুবসমাজের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা