June 17, 2026, 3:41 am
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে সিলেটে কঠোর অবস্থানে পুলিশ

Reporter Name

আলাপন ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা লকডাউনের পর এবার শাটডাউন কর্মসূচী ঘোষণা করেছে। এদিকে ট্রাইব্যুনালের রায় ও লীগের শাটডাউন ঘিরে সিলেটে নাশকতার শঙ্কা বাড়ছে। এক রাতে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেয়ার ঘটনায় শঙ্কা আরো ঘনীভুত হয়েছে, যার ফলে আতঙ্ক বিরাজ করছে।

যদিও গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউনে সিলেটে তেমন কোনো অঘটন ঘটেনি। তবুও ১৬ ও ১৭ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। সর্বোপরি, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা পরিস্থিতি মোকাবিলায় সিলেট মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের রায় ঘিরে সম্ভাব্য সকল পরিস্থিতি বিবেচনায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা উপলক্ষে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তখন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হলেও সিলেটে তেমন অঘটন ঘটেনি।

রায়ের তারিখ ১৭ নভেম্বর নির্ধারণের পরই আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ ও ১৭ নভেম্বর বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এ নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

 

এদিকে বিএনপি-জামায়াকের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, সিলেটে শাটডাউন পালনের মতো লোকবলের অভাবেই এ কর্মসূচি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ যদি কোনোধরনের নাশকতার চেষ্টা করে। জনগণই তা প্রতিহত করবে। আইনশৃঙ্খলা বাহিনীও আছেই।

 

এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ট্রাইব্যুনালের রায় ঘিরে সিলেটে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। নাশকতার চেষ্টা করা হলে তা কঠোর হস্থে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা