August 6, 2026, 8:05 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেট নগরীর চিহ্নিত ছিনতাইকারী ৫জন আটক

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

নগরীর সোবহানীঘাট ও বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইতারী বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার ও রোববার কতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

এরমধ্যে সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে রোববার অভিযান চালিয়ে সুমন মিয়া সাদ্দাম (২৫), আব্দুল হাকিম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

 

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এদিকে, সোমবার বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে থেকে সুফিয়ান আলী (২৭), মোহাম্মদ খালেদ আহমেদ (২৮) ও মো: নুরুল ইসলাম আকাশ(২৪) কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা