August 7, 2026, 7:33 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নিবেদিতপ্রাণ হলে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হয় : অ্যাড. এমরান চৌধুরী

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিএনপি একটি বৃহৎ দল। এ দলে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। তবে সবদিক যাচাই-বাছাই করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলের জন্য নিবেদিতপ্রাণ হলে সবার উচিৎ- দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে নেমে পড়া।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান আহমদ চৌধুরী।

এসব অনুষ্ঠানে তিনি আরও বলেন- প্রার্থী ঘোষণার আগে থেকেই- দীর্ঘ ২৫ বছর ধরে দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমি চষে বেড়াচ্ছি। আমার মা নেই, বাবাও নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মুরুব্বিরাই আমার অভিভাবক। এই দুই উপজেলার তরুণ ও যুবসমাজই আমার ভাই-ভাতিজা, আত্মার স্বজন। আপনাদের বিপুল জনসমর্থনই আমাকে ধানের শীষ পাইয়ে দিতে সাহায্য করেছে। এবার জনতার এই প্রতীককে আপনারা বিজয়ী করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সিলেট-৬ আসন উপহার দিন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া মাহফিল।

বুধবার সন্ধ্যায় ৭টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নজমুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ ও সদস্যসচিব হাসানুল মজিদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল লতিফ খাঁন, সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. সাহেদ আহমদ, সদস্যসচিব মো. মস্তাক আহমদ, যুগ্ম-আহবায়ক আমির আলী, যুগ্ম-আহবায়ক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ এবং সদস্য আশিক আলী, সুজন আহমদ ও কদর আহমদ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফয়সল আহমদ খাঁন, আমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেছ, সাবেক পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শালিক আহমদ, সদস্য সাকিল আহমদ লিমন, যুবদল নেতা এ কে আলম, পৌর প্রমিক দলের সভাপতি আতাউর রহমান আতা ও সহ-সভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা