নিজস্ব প্রতিবেদক : শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডাইকর বাজার নোয়াগাঁওয়ে অবস্থিত হাজী আলম রাজা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের শাপলা কলি মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকা কার্যত জনসমুদ্রে রূপ নেয়। উপচে পড়া ভিড় ও এলাকাবাসীর উচ্ছ্বাসে অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ তাঁর উন্নয়ন ভাবনা ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন।
এলাকাবাসীর উচ্ছ্বসিত উপস্থিতি শাপলা কলি মার্কার প্রতি ব্যাপক সমর্থনেরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা।