August 7, 2026, 7:33 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে দেশবাসী : অ্যাড. এমরান চৌধুরী

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

 

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আপনারা ইতোমধ্যে জেনেছেন, দেশনায়ক তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত অধ্যায়ের যবনিকাপাত ঘটতে যাচ্ছে। দেশবাসী তারেক রহমানের ফেরার পথ চেয়ে ব্যাকুল হয়ে আছেন। আগামীর রাষ্ট্রনায়ককে বরণ করতে দেশের মানুষ অধীর আগ্রহে প্রস্তুত।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান আহমদ আরও বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাথার ছায়া। এ ছায়া সরে গেলে আমরা অসহায় হয়ে পড়বো। আল্লাহ তাঁকে সুস্থতার মাধ্যমে দীর্ঘ হায়াত দান করুন।

দুআ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন ও মাস্টার জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক খন্দকার মাহতাব ও সাংগঠনিক সম্পাদক এহইয়া আহমেদ দুলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছায়িদ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি কামরুল হাসান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুহেদ আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা