August 6, 2026, 11:50 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীরা এখন আরও উদ্যমী : অ্যাড. এমরান চৌধুরী

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

 

নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে অনুমতিহীন সব নির্বাচনি প্রচারণা বন্ধ রেখেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তবে বাড়িয়েছেন সামাজিক অ্যাক্টিভিটি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বেশ কয়েকজন অসুস্থ নেতার বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছেন। সৌজন্যসাক্ষাৎ করেছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে। এছাড়া জিয়ারত করেছেন মরহুম বিএনপি নেতার কবর।

জানা গেছে, শনিবার বাদ জোহর এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ জলিলের কবর জিয়ারত করেছেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছুবুর, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও মুস্তাফিজুর রহমাহ মিটু, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুল কাদির সাহেবকে দেখতে যান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি তুহিন আহমদ এবং ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুল কাইয়ূম ও ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আহমসহ আরও কয়েকজন নেতার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিনিময় করেন তিনি।

এসব মতবিনিনিময়কালে এমরান আহমদ চৌধুরী বলেন- স্বৈরাচার গোষ্ঠী দীর্ঘ ১৫-১৬ বছর দেশনায়ক তারেক রহমানের কষ্টের নির্বাসিত জীবন নিয়ে অনেক ঠাট্টা-বিদ্রƒপ করেছে। এদের ছাড়াও ইসলাম নিয়ে ব্যবসা করা একটি রাজনৈতিক দলও আমাদের আদর্শিক নেতাকে নিয়ে টিপ্পনি কেটে কথা বলেছে। কিন্তু ইতিহাস গড়ে অবশেষে আগামীর রাষ্ট্রনায়ক আমাদের মাঝে ফিরে এসেছেন। দেশবাসীর অসামান্য ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাঁকে কাছে পেয়ে আমাদের নেতাকর্মীরা আরও উদ্যমী হয়ে উঠেছেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষকে বিজয়ী করতে রাত-দিন পরিশ্রম করছেন। নিশ্চয়ই আমরা সিলেট-৬ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশা আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা