August 6, 2026, 3:34 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

উন্নয়ন ও সেবার রাজনীতিতেই বিশ্বাস করি: মোহাম্মদ আব্দুল মালিক

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, “আমি উন্নয়ন ও মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

 

২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) দুপুরে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক।

 

তিনি বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে তিনি নিজেও দেশের মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন।

 

মোহাম্মদ আব্দুল মালিক বলেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এবং অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিএনপি সরকার গঠিত হলে সিলেট-৩ আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়ন নিশ্চিত করা হবে।

 

তিনি জলালপুর ও বাংলাবাজার-বাঘমারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা উল্লেখ করে বলেন, মানুষের কষ্ট দেখে তিনি ব্যথিত। নির্বাচিত হলে অবহেলিত এলাকার রাস্তা উন্নয়নই হবে তার অন্যতম অগ্রাধিকার।

 

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ সারা দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

 

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিএনপির উপদেষ্টা নুরুল আমীন দুলু, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, যুবদলের নেতা মইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা